ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

    admin
    August 24, 2025 9:27 pm
    Link Copied!

    রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি//

    “শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙে ফেলি অন্তরায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের উপর একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ আগস্ট) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় বাল্যবিয়ের কুফল, আইনগত দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    আরডিআরএস বাংলাদেশ-এর ‘চাইল্ড নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেলগাছা যুব সংগঠন ।

    প্রকল্পের সভাপতি “রাফি ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান “খোরশেদ আলম ” ইউপি সচিব “আলমগীর কবির” আরডিআরএস বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার “মমিন হোসাইন”বেলগাছা যুব সংগঠনের সভাপতি “মালতী রানী”এবং আরডিআরএস বাংলাদেশ-এর ফিল্ড ফ্যাসিলিটেটর “সাবরিনা সুমি”সহ স্থানীয় যুব সংগঠনের সদস্যবৃন্দ।

    সভায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বাল্যবিয়ের শিকার হওয়া থেকে রক্ষা করতে এবং গ্রামীণ সমাজে এই কুপ্রথা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST