মো:সিপাউর রহমান, কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকার মনু নদী বিভিন্ন স্থানে অবৈধভাবে ৭০ হাজার ঘনফুট বা়লু মজুদ ও পরিবহনের নিমিত্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস অভিযানে নেতৃত্ব দেন।অভিযানকালে শরীফপুর ইউনিয়নের মেম্বার লাল মিয়া ও তার ছেলেকে বালু উত্তোলন ও নিজ বাড়িতে মজুদের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মাসুম মিয়া নামক এক ব্যাক্তিকে বালু পরিবহনের অপরাধে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
জব্দকৃতবালুসহ নতুন জব্দকৃত বালু স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান,অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ ব্যক্তিকে জেল দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com