মো: সিপাউর রহমান কুলাউড়া( মৌলভীবাজার) সংবাদদাতা:
এলজিইডি কুলাউড়ার উদোগে কুলাউড়া উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা গতকাল বুধবার (২৯ জুলাই( সকালে কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুল বক্তব্য উপস্থাপনা করেন বেটস কনসালট্যান্ট সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিষ্ট ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুন্ডু।কর্মশালায় জাতীয় সংসদ সদস্য মো শওকতুল ইসলাম দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) প্রীতম শিকদার। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধিতকরন এবং প্রকল্পে অন্তর্ভুক্তির আবেদন জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম রাজু প্রমুখ। এছাড়াও সাংবাদিক ময়নুল হক পবন, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও শেখ মো বদরুল ইসলাম রানাসহ কুলাউড়া উপজেলা সবকটি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় কুলাউড়া উপজেলার ১১ টি প্রধান প্রধান সড়ক ফোরলেনসহ আধুনিক পাকা রাস্তা করা হবে। কর্মশালায় সকলের মতামত অনুসারে রাস্তাগুলো চুড়ান্ত অনুমোদন করা হয় এবং ভবিষ্যতে আরও নতুন নতুন রাস্তা উক্ত প্রকল্পে অন্তর্ভুক্তির দাবী জানানো হয়। ছবি ক্যাপশন, কুলাউড়ায় এলজিইডির কর্মশালা.
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com