ঢাকাThursday , 9 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় কৃষি প্রণোদনা: পেলেন বিনামূল্যে বীজ ও সার

    admin
    April 9, 2026 7:15 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার। :

    কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন। কৃষকরা সরকারের দেওয়া এ প্রণোদনার সুযোগ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এমপি কর্তৃক কৃষি প্রণোদনা কমিটির সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া, কৃষি মনিটরিং কমিটির সদস্য ময়নুল হক বকুল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রঞ্জিত কুমার চন্দ, সাংবাদিক ময়নুল হক পবন ও এস আর অনি চৌধুরী প্রমুখ।

    কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজেলার ৯ হাজার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। প্রতি কৃষককে ৫ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST