
সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
আজ১০ অক্টোবর সকাল ৯ঃ০০ ঘটিকা হইতে ১২ ঘটিকা পর্যন্ত,উপজেলা অডিটোরিয়াম মিলন আয়তনে এ কর্মশালা শুরু হয়, প্রধান অতিথি,ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভীবাজার 2, বলেন, কল্যাণ ও স্বস্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের বিকল্প নেই । এ জন্য সর্বপ্রথম যুবকদের এগিয়ে আসতে হবে কারণ তারাই সমাজের শক্তি এবং ভবিষ্যৎ। তাদের উচিত নিজেদের দক্ষ করে তোলা, সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এর মাধ্যমে তারা দুর্নীতি, সামাজিক বৈষম্য দূর করে এবং টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত কর্মশালায়
৭ শতাধিক দায়িত্বশীল উপরোক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজ আহমদ কিবরিয়া।
প্রধান অতিথি আরো বলেন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। এ জন্য আগামী জাতীয় নির্বাচনে প্রতিটা ভোটকেন্দ্রে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা সেন্টারে যুবক-তরুণদের একটি সেতুবন্ধন থাকা প্রয়োজন, যাতে করে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের পায়তারা করতে না পারে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহঃ সেক্রেটারী যথাক্রমে সাইফুল ইসলাম খান, মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার, পশ্চিম সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com