মো:সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি//
কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় রবিরবাজারস্থ ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সংগ্রামী ভূমিকা রাখতে হবে।
এসময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন—
“তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা বিএনপির প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে বিএনপিকে শক্তিশালী ও জনমুখী দল হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com