সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৬ বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মোঃ আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এসময় তিনি বলেন মাহে রামাদ্বানের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় রোজার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রামাদ্বান মানুষকে সংযম, সহমর্মিতা ও আল্লাহভীতি শিক্ষা দেয় এবং ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


