
সিপাউর রহমান চৌ, কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজার।
কুলাউড়া থানার পৃথিম পাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সম্মান এলাকায় র্যাব-৯ এর বিশেষ অভিযানে ধরা পড়েছে সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা তৈয়ব আলীর ছেলে আব্দুল মুক্তাদির রিপন। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ৪টি নকল বিদেশি পিস্তল এবং নকল গুলি উদ্ধার করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আখন্জি জানান, জাল নোট, নকল পিস্তল ও গুলি সহ একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com