
কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো:সিপাউর রহমান :
কুলাউড়ায় সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ আহত ৫
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১ গঠিকার সময় কুলাউড়া-রবিরবাজার সড়কের রাউৎগাঁও ইউনিয়নসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জয়চণ্ডী ইউনিয়নের মিরশংকর গ্রামের পাপলু চন্দ্র (২৫) ও পলাশ চন্দ্র, (২২), কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের রেবা চন্দ্র (৩০), এবং কর্মদা ইউনিয়নের নলডরি গ্রামের জলি বেগম (৪৩) ও শিশু ইসরাত (৬)।
আহতদের মধ্যে পাপলু চন্দ্র, রেবা চন্দ্র ও জলি বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় শহরে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাশ চন্দ্র ও শিশু ইসরাতকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com