সিপাউর রহমান চৌ: কুলাউড়া মৌলভীবাজার :
“We Stand Against Cyberbullying: Awareness Programme on Cyberbullying and Online Safety” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি কুলাউড়া উপজেলার গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সাইবারবুলিং প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা বিষয়ে আলোচনা, সেমিনার এবং শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মেহেন আফরোজ লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চৌধুরী এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি রিসার্চের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজির আহমদ চৌধুরী, অ্যাডিলেড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল কাফী চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হেলাল খান,গোলাপ মিয়া,অদিয়ান চৌধুরী, সাবেক শিক্ষক আকদ্দস আলী, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলামসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে প্রযুক্তির অপব্যবহারের কারণে সাইবারবুলিং, অনলাইন হয়রানি এবং বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সাইবারবুলিংয়ের ক্ষতিকর প্রভাব, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ডিজিটাল নাগরিকত্বের দায়িত্ববোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, সাইবারবুলিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
“আসুন, আমরা সবাই মিলে সাইবারবুলিংয়ের বিরুদ্ধে সোচ্চার হই, অনলাইনে সম্মান ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলি এবং একটি নিরাপদ ডিজিটাল সমাজ নির্মাণে একসঙ্গে কাজ করি। নিরাপদ ইন্টারনেট সবার অধিকার।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com