
সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, কুলাউড়া সংসদীয় আসনে এর আগের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। সে সময় সাধারণ মানুষ যেভাবে পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, এবারও তিনি একই ধরনের সমর্থন প্রত্যাশা করছেন। তিনি কুলাউড়ার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয় হয়েছেন। এম এ মালিকের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com