এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সর্বসাধারণের সহযোগিতা অপরিহার্য। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com