ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

    admin
    December 20, 2025 7:55 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গণে আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া সদর ব্যানারে এ গায়েবানা জানাযার আয়োজন করা হয়।
    গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন এড: শামীম উল হাসান অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি ও স্পেশাল পিপি, কুষ্টিয়া জজ কোর্ট।শরিফুল ইসলাম শরীফ, জুলাই যোদ্ধা ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা যুবদল।মেজবাউর রহমান পিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
    গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম উল হাসান অপু বলেন, “হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। বাংলাদেশকে নিয়ে তার ভালোবাসা ও ভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়—সে বিষয়ে গভীর জ্ঞান ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত ধারণা রাখত, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।”
    বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে তারা শহীদ হাদির স্মৃতি সংরক্ষণ ও তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST