এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
অদ্য মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যাবলী, তার সমাধান, এবং চলমান কার্যক্রমের মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার মহোদয় মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের উৎসাহিত করতে সেপ্টেম্বর ২০২৫ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৯ জন সদস্যকে পুরস্কৃত করেন।
কল্যাণ সভা শেষে সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বলেন,
পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, জনগণের আস্থা অর্জন করাও আমাদের দায়িত্ব। প্রতিটি থানাকে জনগণের সেবার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা কুষ্টিয়া জেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে চাই।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com