
এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়৷
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল শুক্রবার দিবাগত গভীর রাতে ওসমানপুর গ্রামের পরিচালনা করে। এ সময় দুইটি পিস্তল,একটি ওয়ান শুটার গান,গুলি,দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করা হয়।
শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, রাতে সেনাবাহিনীর অভিযানে ওসমানপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই৷ এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com