
এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক।
স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলত। কী কারণে তাদের মধ্যে ঝামেলা হতো, তা সঠিকভাবে কেউ জানাতে পারেনি। তবে এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আমরা প্রতিটি দিক খতিয়ে দেখছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে শিগগিরই এ ঘটনার পেছনের কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com