এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় জেলা পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
প্যারেড শেষে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, “পুলিশ সদস্যদের সর্বদা শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। ড্রেসরুলস মেনে পরিপাটি পোশাক পরিধান করা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটি পুলিশের পেশাগত মর্যাদার প্রতীক। প্রত্যেক সদস্যকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে এবং কর্মস্থলসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সাধারণ মানুষের সঙ্গে সর্বদা ভদ্র, সহনশীল ও মানবিক আচরণ করতে হবে। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস আরও সুদৃঢ় হবে।”
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com