এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১৩ ই ফেব্রুয়ারি শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আ. মান্নান এ ফলাফল ঘোষণা করেন। চারটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আসন ভিত্তিক ফলাফল এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন।
এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক-এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
পোস্টাল ব্যালট সহ ১৭৮টি কেন্দ্রে সালাহ উদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট।
৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন সালাহ উদ্দিন আহমদ। আসনটি তে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৭.০৬ শতাংশ।
কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া)
দুটি দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া সমন্বয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন।
বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং জামায়াতে ইসলামীর ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
পোস্টাল ব্যালট সহ ১২৫টি কেন্দ্রে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট।
২৫ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আলমগীর ফরিদ।আসনটিতে মোট প্রদত্ত ভোট ৬০.০০ শতাংশ।
কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও)
জেলার প্রাণকেন্দ্র কক্সবাজার সদর উপজেলা, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত জেলার সর্বোচ্চ ভোটার সম্বলিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৯৬৩ জন।
বিএনপির লুৎফুর রহমান কাজল এবং জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর-এর মধ্যে হয় মূল প্রতিদ্বন্দ্বিতা।
পোস্টাল ব্যালট সহ ১৮৩টি কেন্দ্রে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট।
২০ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন লুৎফুর রহমান কাজল। আসনটি তে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৫.৩১ শতাংশ।
কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ)
জেলার সীমান্তবর্তী ভাগ্যবান আসন হিসেবে চিহ্নিত উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান দলের জেলা প্রধান জেলা সভাপতি ও জেলা আমীর।
বিএনপির জেলা সভাপতি শাহাজাহান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর জেলা আমির নূর আহমদ আনোয়ারী ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
পোস্টাল ব্যালট সহ ১১৬টি কেন্দ্রে শাহাজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট।
মাত্র ১ হাজার ৫৪৯ ভোটের স্বল্প ব্যবধানে বিজয়ী হয়েছেন শাহাজাহান চৌধুরী।আসনটিতে মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৭.৯৪ শতাংশ।


