চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
০৭ এপ্রিল ২৬ ।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানার জিডি নং - ২৯১, তারিখ-০৬/০৪/২০২৬ খ্রিঃ এর প্রেক্ষিতে নিখোঁজ শিশু মোঃ মিজানুর রহমান (১৩), পিতা- জিয়াউর রহমান, মাতা- মিনারা বেগম, দাদা- মৃত দুলাল, দাদী- সালেহা বেগম, সাং- বগাচতর, ০৬ নং ওয়ার্ড, বগাচতর ইউপি, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি-কে কোতয়ালী থানাধীন দোয়েল চত্ত্বর এলাকা হতে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com