
মো: গোলাম সারওয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি//
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নিজেই মোনাজাত পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে অঝোরে কাঁদলেন সাবেক এই মন্ত্রী।

শনিবার (৬ই ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়।
আকুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পীরকাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত জনতার কাছে আপোষহীন নেত্রীর রোগমুক্তির জন্য সকলে ২রাকাত নফল নামাজ আদায়ের অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসময় বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। আমি আজ কষ্টে কথা বলতে পারছি না, আমি দুইদিন হাসপাতালে গিয়েছি ওনাকে দেখতে। ওনি যেই ত্যাগ স্বীকার করছেন, তা শুধু অত্যাচার নয়, ওনার যে বাড়ি, সেই বাড়ি থেকে আওয়ামী সরকার তাকে জোরপূর্বক বের করে দিয়েছেন। ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছে, জেলখানায় রেখেছে, তারপরেও ওনি কোন আপোষ করেন নাই। তার রোগমুক্তি কামনায় মুরাদনগরে ৫০০ বেশি কোরআন খতম হয়েছে, অসংখ্য গরু, ছাগল সদকা করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন তারেক রহমানের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি শত্রুরা তাঁর বিরূদ্ধে নানা ষড়যন্ত্র করছে, আপনারা সবাই তারেক রহমানের জন্য জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে দেশে ফেরত এনে আমাদের সেবা করার সুযোগ দেয়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মোঃ শরীফ খানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন ভুইয়া,শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, দুলাল সরকার, আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ। বিএনপি নেতা আব্দুস সাত্তার, আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, নাহিদ ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com