
এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে কখনো গোষ্টিগত আধিপত্য আবার কখনো রাজনৈতিক আধিপত্য নিয়ে প্রায়শ ঘটে হত্যাকান্ডের মতো নির্মম ঘটনা ।
এবার একই ভাবে গোষ্টিগত আধিপত্যের বলি হলেন অত্র ইউনিয়নের শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামে একজন ।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এই আধিপত্য বিস্থারের সংস্কৃতি দীর্ঘ দিনের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে স্বজন হারানোর বেদনা পাশাপাশি তারা আবার হয়ে উঠতেছে প্রতিশোধ পরায়ন হয়ে । এই প্রতিশোধের আগুনের শেষ বলি হলেন গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) । গতকাল রাতে কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)র সঙ্গে সাদ্দাম হোসেন এর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই সাদ্দাম হোসেন নিহত শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল(৪৯)কে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছেন শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)র পরিবার।
নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমার ছড়া ইউনিয়নের খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে এবং এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন একই গোষ্ঠীর মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।
ঘটনার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯)কে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং খুনের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সচেতন মহল মনে করেন এখনই যদি আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির লাগাম না টানেন তাহলে আগামীতে এখানে সাধারণ মানুষের বসবাস কষ্টসাধ্য হয়ে যাবে ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com