সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রুহুল আমিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, একতলা ভবনে নির্মাণ কাজ করার সময় কাজের টেবিল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।আহতের খবর পেয়ে ইউনিয়নের দায়িত্বশীল সোহেল রানা হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন।এদিকে রুহুল আমিনকে দেখতে হাসপাতালে যান পাইকগাছা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী কমিটির সভাপতি বন্টেবাবু ও প্রচার সম্পাদক হাবিবসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।সোহেল রানা বলেন শ্রমিকের পাশে ইউনিয়ন সবসময় থাকবে এবং তার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।রুহুল আমিনের প্রাথমিক চিকিৎসার ওষুধ ইউনিয়ন ফান্ড থেকে প্রদান করা হয়েছে, প্রয়োজনে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা হবে, কোন শ্রমিক বিপদে থাকবে না আমরা সকলে শ্রমিকদের পাশে আছি এবং থাকবে ইনশাল্লাহ।।


