
সোহেল রানা জেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং– কে ২১৬৫) এর উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংগঠনকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সানা। তিনি শ্রমিকদের ঐক্য ও সংগঠনের শক্তিকে ধরে রেখে আরও সুসংগঠিতভাবে কাজ করার ওপর জোর দেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সংগঠনিক সম্পাদক বাবুল শরীফ। তিনি শ্রমিকদের সমস্যা, দাবি-দাওয়া তুলে ধরেন এবং ইউনিয়নের কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও শ্রমিকদের কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com