
সোহেল রানা, পাইকগাছা, খুলনা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা বাজারে স্বাস্থ্যসম্মত জবাই বিধি ভঙ্গ করে বাহির থেকে আনা মহিষের মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় মাংস ব্যবসায়ী ইউনুস ও তার ছেলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আগের দিন রাতে বাজারে মাইকিং করে জানানো হয়—স্বাস্থ্যসম্মতভাবে মহিষ জবাই করে পরদিন মাংস বিক্রি করা হবে। কিন্তু ঘোষণা অমান্য করে পরে বাইরে থেকে আনা মাংস বাজারে তোলা হয়।বাজারের নিয়ম অনুযায়ী, এভাবে বাহির থেকে মাংস এনে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ে সাধারণ ক্রেতারা প্রশ্ন তুললে ইউনুস ও তার ছেলে উল্টো ক্রেতাদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং হুমকিও দেন—এমন অভিযোগ পাওয়া গেছে।ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য দিপু জানান, ওরা কারো কথা শোনে না। অভিযুক্ত ওর কাছে জানতে চাইলে তিনি বলেন এই মাংস বাঁকা বাজার থেকে আনা, কিছুদিন আগে সন্ধ্যার দিকে দোকান খোলা দেখে একজন স্থানীয় সাংবাদিক বাজারের নির্ধারিত সময় সম্পর্কে জানতে চাইলে তাকেও হুমকি দেওয়া হয়। তখন ইউনুস বলেন— আমাদেরও কয়েকজন সাংবাদিক আছে।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মাংস ব্যবসায়ী ইসমাইল বলেন, আমাদের নিয়ম অনুযায়ী দুপুর দুইটা পর্যন্ত দোকান খোলা রাখা যায়। কিন্তু তারা প্রায়ই সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত দোকান চালায়। বহুবার বুঝিয়েও লাভ হয়নি।স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করেছেন নিয়ম ভঙ্গ, বাজার শৃঙ্খলা নষ্ট ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডের কারণে বাজার কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। তারা বলেন, বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অনিয়মকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com