ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছায় মৎস্য ঘেরে পানি তোলা নিয়ে সংঘর্ষ, দম্পতি আহত।

    admin
    February 21, 2026 10:53 pm
    Link Copied!

    সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে মৎস্য ঘেরে জোয়ারের পানি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহাতাব সরদার (৫২) ও তার স্ত্রী সুফিয়া বেগম আহত হয়েছেন। বর্তমানে তারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।
    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মাহাতাব সরদার তার নিজস্ব ঘেরে জোয়ারের পানি নেওয়ার জন্য ড্রেনের মাটি সরানোর কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বেআইনিভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।
    আহত সুফিয়া বেগম সাংবাদিকদের জানান, “বাঁশ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে।” তার স্বামী মাহাতাব সরদার অভিযোগ করেন, তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে।
    অভিযুক্ত হিসেবে ডালিম সর্দার, লাভলু সরদার, মন্টু সর্দার, বেল্লাল গাজী ও কাদের গাজীর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
    স্থানীয় কয়েকজন জানান, রাতের বেলায় তারা গণ্ডগোলের শব্দ শুনেছেন; তবে অন্ধকার থাকায় সরাসরি কিছু দেখেননি।
    অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। তবে জানা গেছে, ঘটনার সময় উভয় পক্ষেই আহতের ঘটনা ঘটে এবং অভিযুক্তদের মধ্যে কয়েকজন খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
    এ ঘটনায় দুই পক্ষই পাইকগাছা থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST