
সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কপিলমুনি ইউনিয়নের উদ্যোগে শ্যামনগর বাজারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মদ, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিবর রহমান সানা।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামীতে ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর কর্মীদের রাতদিন নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com