মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি//
দ্রুত সংগ্রহ করুন আপনার দলিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ১৪ হাজার জমির মালিকের বিভিন্ন শ্রেনীর মূল দলিল বিনষ্ট করার ঘোষনা দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছে জেলা-উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়। এ নোটিশে উল্লেখ করা হয়েছে, ০১/০১/১৯৯৫থেকে ২০১৯ইং সাল পর্যন্ত দাবী বিহীন মূল দলিল সমূহ আগামী ১৬অক্টোবর বিনষ্ট করা হইবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে ৫২ ধারা মূল ফিআদি আদান পূর্বক মূল দলিল সমূহ ১৫ অক্টোবর তারিখের মধ্যে ফেরৎ নেয়ার জন্য অনুরোধ করে নোটিশ জারি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার বি়ভিন্ন এলাকার প্রায় ১৪ হাজার দলিলের ব্যাপারে এ সিদ্ধান্ত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার সোলায়মান আলীর এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের সময় প্রতিনিধিকে জানান, ঘোষনা কৃত দলিল গুলির বালাম বই এ রেজিস্ট্রার ভুক্ত হয়েছে, তার পরেও দলিলগুলি যেন বিনষ্টের পূর্বেই প্রকৃত মালিক গন সংগ্রহ করেন, সেই লক্ষে মাইকিং ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নোটিশ জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com