গাইবান্ধা জেলা প্রতিনিধি //
সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে দিবাগত রাতে সাবেক ইউপি সদস্য শামসুল হক মন্ডল গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলেন জানা যায়,
পরিবার সুত্রে জানা যায় গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে মুক্তিনগর ইউনিয়নের চকচকিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামসুল হক নিজ বাড়ির পার্শ্বের বাগানে মাঝারি আম গাছের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানান ।
স্থানীয় সুত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সকালে স্থানীয় লোকজন বাগানের মাঝে মইসহ শামসুল হকের মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এলাকাবাসীর জানান সাবেক ইউপি সদস্য ১ জন সুস্থ ও সচেতন ব্যক্তি ছিলেন, তিনি কেন এ ঘটনা ঘটিয়েছে তা প্রশাসন কে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা জন্য এলাকাবাসী দাবী জানান।
ধারণা করছে ঘরে থাকা মই দিয়ে গাছে উঠিয়ে রশি দিয়ে সাবেক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন ।তার মৃত্যুতে এলাকায় শোকের নেমে এসেছে ।এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি বিরাজ করছে,
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com