
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাজরা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের হেলপার। বুধবার (১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. জনি হোসেন (৩৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার মোজাম্মেল হকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক জনি হোসেন মারা যান। এসময় হেলপার আহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com