
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল নামক স্থানে আজ (২৯ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯ টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু।
নিজ কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা–খুলনা হাইওয়ের মুকসুদপুর এর ভাঙ্গাপোল এলাকায় ঢাকা মেট্রো-ব ১১-০২২১ নম্বর বনফুল পরিবহনের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান পুলিশ সদস্য রবিউল মোল্লা (৪০)। এ সময়ে পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
নিহত রবিউল মোল্লার পিতার নাম বজলার রহমান মোল্লা, নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন এবং পরবর্তীতে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com