নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় এস এ কুরিয়ার সার্ভিস পরিবহন থেকে নকল ৭১ হাজার সিগারেট জব্দ করা হয়েছে।
সরবরাহের আগেই পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।
বাজারমূল্য আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা।
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। চালানের মূল্য ঢাকার উত্তরা কার্যালয়ে পরিশোধের নির্দেশনা ছিল। কিন্তু সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। নকল সিগারেট সরবরাহকারী সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
কুরিয়ারের ব্যবসা যারা করেন তাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com