
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে হোটেলের ৫০৫ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলহাম মিয়া রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউছুব মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম নিশ্চিত করে বলেন, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজে রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে তিনি জিমি হোটেলে ওঠেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ৫০৫ নম্বর রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এসময় তার কাছ থেকে কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com