ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জ ৩ আসনেই না ভোট এগিয়ে রয়েছে

    admin
    February 13, 2026 10:44 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জ ৩ আসনেই গণভোটে এগিয়ে রয়েছে না ভোট। জেলার তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পিছিয়ে আছে এবং ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে।

    গোপালগঞ্জ-১ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৯৬টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৮৩ হাজার ১টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। বাতিল হয়েছে ১৫ হাজার ৩৮টি ভোট।

    গোপালগঞ্জ-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ৮৮৯টি। বৈধ ভোট ১ লাখ ৪১ হাজার ৫৯২টি। এর মধ্যে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০২টি। বাতিল হয়েছে ১১ হাজার ২৯৭টি ভোট।

    গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৩৮টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯৭৮টি। ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৯৭৮টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজারটি। বাতিল হয়েছে ৯ হাজার ৪৬০টি ভোট।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ভোট গণনা শেষে এই গণভোটের ফলাফল ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST