ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোবিন্দগঞ্জে ভুয়া নিয়োগ ও জালিয়াতির অভিযোগে সহকারী শিক্ষক আল-আমিনের জাতীয়করণ গেজেট স্থগিতের দাবি

    admin
    December 21, 2025 6:13 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাবুগাড়ী বাসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া নিয়োগ, জাল স্বাক্ষর ও বিচারাধীন মামলার তথ্য গোপনের মাধ্যমে সহকারী শিক্ষক জাতীয়করণ করা হয়েছে-এমন গুরুতর অভিযোগ উঠেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা (কোড-২৪১৭) এর অন্তর্গত ৯৯ নং কাবুগাড়ী বাসাপাড়া সরকারি (কমিউনিটি) প্রাথমিক বিদ্যালয়ে মোছাঃ আল-আমিনা বেগম নামে একজনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেখানো হয়। তবে অভিযোগে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এই নিয়োগটি ছিল সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতিপূর্ণ। উক্ত নিয়োগের পেছনে রয়েছেন মোঃ আল আমিন শেখ, যিনি নিজেকে সহকারী শিক্ষক ও কখনো প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১০ নভেম্বর ২০০২ তারিখে উপজেলা নিয়োগ কমিটি ও বিদ্যালয়ের স্থানীয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ রাবেয়া বেগম (সাবেক ইউপি সদস্য) এর জাল স্বাক্ষর ব্যবহার করে একটি নিয়োগপত্র তৈরি করা হয়।

    উল্লেখযোগ্য বিষয় হলো-উক্ত সভাপতি স্বাক্ষর করতে জানেন না বলেও অভিযোগে দাবি করা হয়েছে। পরদিন ১১ নভেম্বর ২০০২ তারিখে যোগদান দেখানো হয়।

    পরবর্তীতে উক্ত ভুয়া নিয়োগের ভিত্তিতেই সহকারী শিক্ষক হিসেবে জাতীয়করণ তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়ে গেজেট প্রকাশিত হয়। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন জানা যায়, উক্ত ব্যক্তি নিজেকে প্রধান শিক্ষক দাবি করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৪০০২/২০১২ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

    অভিযোগকারীদের দাবি, গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানাউল হাবিব মোটা অংকের অর্থের বিনিময়ে মামলার তথ্য গোপন করে জাতীয়করণ সংক্রান্ত যাচাই-বাছাই ছকে উক্ত ব্যক্তিকে ১নং ক্রমিকে অন্তর্ভুক্ত করেন। এমনকি রিট মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও “কোন মামলা নেই” মর্মে তথ্য প্রদান করা হয়, যা গুরুতর দুর্নীতির সামিল।

    স্থানীয় সচেতন মহলের মতে, বিচারাধীন মামলা থাকা অবস্থায় এবং জালিয়াতির অভিযোগ উপেক্ষা করে একজন শিক্ষককে জাতীয়করণ করা প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারের স্বার্থের পরিপন্থি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উক্ত সহকারী শিক্ষকের জাতীয়করণ গেজেট অবিলম্বে স্থগিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST