মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকা থেকে ৭ জুন রাত ১০ সময় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানা যায়, প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গারোবাজার এলাকায় অভিযান চালায় ঘাটাইল উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে লালমাটি বহনের দায়ে একটি ড্রাম ট্রাক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও ব্যাটারী বর্তমানে ঘাটাইল থানা হেফাজতে রয়েছে।স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে অত্র এলাকার পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছিল। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে লালমাটি বিক্রি করে আসছিল। প্রশাসন কঠোর হওয়ায় এলাকায় অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িতদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, "আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আমাদের কৃষি জমি এবং পরিবেশ রক্ষা পাবে।" এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com