ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে গাছের ডাল কাটা কেন্দ্র করে হামলায় নারীসহ ৫জন আহত

    admin
    February 23, 2026 4:44 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২নং ইউনিয়নের নরজোনা গ্রামের জমি গাছের ডাল কাটা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত।শনিবার(১৩ফেব্রয়ারী) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন (১)শামিম খান(২)তুহিন খান(৩)মিজানুর রহমান খান(৪)আরিফ খাঁন(৫)সাজেদা খান। মুমুর্ষ অবস্থায় তাদের কে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষেয়ে ১৪জন কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ মোঃ ইয়াদ আলী খান ঘাটাইল থানায় দায়ের করেছে। লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে ভুক্তভোগী স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় উপজেলার নরজোনা গ্রামে ইয়াদ আলী খানের ছেলেদের সাথে হায়াত আলী খান গংদের সাথে দির্ঘদিন যাবৎ নরজোনা মৌজায় ৩৩৩নং খতিয়ানে ৭৩নং দাগে জমির সীমানার উপর গাছের ডাল নিয়ে বিরোধ চলে আসছে।সীমানার গাছের ডাল জমির জন্য ক্ষতি বার বার জানানো সত্বেও কোন প্রকার কর্নপাত করেনি। সীমনা দিয়ে উল্টো গাছ রোপন করে আসছে। এমনকি বিভিন্ন সময় হায়াত আলী গং হুম ধামকি দিয়ে আসছে। চলতি মাসে ১৩ ফেব্রয়ারী ইয়াদ আলী খানের ছেলেরা গাছের ডাল কাটছে শুনে কোন প্রকার জিজ্ঞাসা না করেই হায়াত আলী খানের লোকজন দেশীয় অস্ত্র দা লোহার রড নিয়ে এলোপাথারি আঘাত করে ৪জন কে আঘাত করে মারাত্নক আহত করে। এলাকার শফিকুল ইসলাম হামলার ঘটনা সত্যতা স্বীকার করে জানান তাদের কোন দোষ ছিলো না গাছের ডাল কাটতে বললে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মোঃ রাজু আহমেদ জানান আমি অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।এর উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST