মো:ফারুক আহমেদ ঘাটাইল(টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাম্বীদের উপস্থিতি শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা পালিত হয়েছে।বৃহস্পতিবার ১৬জুলাই (বিকাল ৫টায়) এ দিন হিন্দু পঞ্জিকা মতে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রি শুরু হয়।রত্রযাত্রা হলো সনাতন ধর্মালম্বীদের একটি মিলন উৎসব।এই পবিত্র দিনে ভগবান জগন্নাথ তাঁর ভাই বলরাম এবং বোন সুভদ্্রা রথে চড়ে গুন্ডিচা বা মাসির বাড়িতে যান।এই বিশ্বাসে বিশ্বাস করা হয় জাতি ধর্ম-বর্ণের ভেদ ভুলে রথের টানে মানুষের সকল পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়।দিনটি উপলক্ষে ঘাটাইল কেন্দ্রীয় সার্বজনীন হরিমন্দিরে প্রভু কে হলুদ ফুল দিয়ে পুজা করেন এবং বিষ্ণু সহস্রনাম বা শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ করেন।এ ছাড়াও অভাবী মানুষদের মাঝে খিচযুড়ি বা অন্নদান করা হয়।শান্তিনগর হরিমন্দির প্রাঙ্গন থেকে পৌর এলাকার বিভিন্ন সড় প্রদক্ষিন শেষে দক্ষিনপাড়া গিয়ে শেষে হয়।সার্বজনী হরিমন্দির আয়োজিত রথযাত্রায় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধির চন্দ্র সাহা,সাধরণ সম্পাদক অমুল্য আর্য্য, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোপাল গুহ রায়,সদস্য অরুন জ্যোতি সান্যাল প্রমুখ। আগামী ২৪ শে জুলাই উল্টো রথের মাধ্যমে পুনরায় শ্রী মন্দিরে ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com