
মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইল রপ্তানিমুখী প্রানিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রানী সম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, ও উপজেলা প্রানী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত, উপজেলা নির্বাহী অফিসার নূরী তাসমিন ঊর্মি এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ,ঘাটাইল প্রেসক্লাবের আহবায়ক দৈনিক ইত্তেফাক ঘাটাইল সংবাদদাতা নুরুজ্জামান মিঞা, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুষমি সাহা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃনাসিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন (ভিএস) মোঃ মাজিদুল ইসলাম তপন, খামারীদে মাঝে থেকে বক্তব্য রাখেন মোঃ আয়নাল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com