
মো:ফারুক আহমেদ ঘাটাইল ( টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে। একাত্তরের এই দিনে কুয়াশাঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উড়েছিল চিরগৌরবের লাল-সবুজ পতাকা। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাধীনতার অম্লান স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে ঘাটাইল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে জিবিজি সরকারি কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com