
মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবরত্নবাড়ী এলাকায় মাদক বিক্রির প্রস্তুতিকালে মানিক মিয়া ও কানন মিয়াকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) মাদক বিক্রির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করেন। স্থানীয়দের অভিযোগ, মানিক মিয়া ও কানন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক বিক্রির অপরাধে এর আগেও তারা একাধিকবার কারাভোগ করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য তাদের একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নূরী তাসমিন ঊর্মি প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং জনমনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com