ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে যুবদল কর্মী নিখোঁজের চার দিন পর বিলে থেকে লাশ উদ্ধার

    admin
    June 4, 2026 4:38 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল) ​

    টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর মিন্টু খান (৪৫) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪জুন) রাত ১টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন কাউটেনগর মাছুয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিন্টু খান আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।​পারিবারিক সূত্রে জানা যায়, মিন্টু খান গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।​ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, বুধবার গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টু খানের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।​ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।​ ঘাটাইলের পাহাড়ি এলাকায় বিএনপি প্রয়াত নেতা মজিদ মাস্টার অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST