
মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে(১৪ডিসেম্বর) রবিবার সকাল দিবসটি পালিত।এ উপলক্ষে প্রশানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহবুবুল চাঁন মিয়া, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান রুপু, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুল আলমসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com