ঢাকাThursday , 19 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে ০১ব্যবসায়ীকে ২,০০০(দুই হাজার ) টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত

    admin
    February 19, 2026 7:16 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রেস রিলিজ থেকে নেওয়া ১৯ ফেব্রুয়ারি
    (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। ​​বৃহস্পতিবার বিকালে (৩:১৫) ঘটিকায় ঘাটাইল পৌরসভা বাজারে এই মনিটরিং কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশের একটি চৌকস দল। ​অভিযান চলাকালে দেখা যায়, কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ০১ জন ব্যবসায়ীকে ০১টি মামলায় ২,০০০/- (দুই হাজার পাঁচশত ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ​ ​জরিমানা আদায়ের পাশাপাশি বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। সেই সাথে প্রত্যেক দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST