মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইল ঘাটাইল উপজেলায় বনের সন্নিকটে গড়ে ওঠা তিনটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় করাতকলের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। শনিবার (৯ মে) বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের নলমা, মাস্টারবাড়ি মোড় ও শালিয়াবহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ করাতকল বিধিমালা-২০১২ অনুযায়ী লাইসেন্স ছাড়া পরিচালিত করাতকল উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন এবং ঘাটাইল থানা–এর অধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে গড়ে ওঠা অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com