ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে এক রাতেই ৪ গরু চুরি, আরও ২ বাড়িতে চুরির চেষ্টা

    admin
    June 8, 2026 1:23 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে দুটি বাড়ি থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে আরও দুটি বাড়িতে গরু চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।

    রবিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হরিপাড়া গ্রাম এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এক রাতেই কয়েকটি বাড়িতে এমন চুরির ঘটনায় স্থানীয় খামারি ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার হরিপাড়া এলাকার নাইবুদ্দিনের ছেলে শাওন মিয়ার বসত বাড়ির দরজার তালা ভেঙে গোয়াল ঘরে প্রবেশ করে চোর চক্র। তারা গোয়াল ঘরে থাকা ২টি গরু নিয়ে চম্পট দেয়। একই রাতে ওই এলাকার মগবুল হোসেনের বসত বাড়ির গোয়াল ঘর থেকেও আরও ২টি গরু চুরি করে নিয়ে যায় তারা।

    এছাড়া চোর চক্রটি একই এলাকার শহিদুল ইসলামের গোয়াল ঘরের দেয়াল কেটে এবং মোসলেম নামের অপর এক ব্যক্তির গোয়াল ঘর থেকেও গরু চুরির চেষ্টা চালায়। তবে কোনো কারণে টের পেয়ে যাওয়ায় বা বাধাগ্রস্ত হওয়ায় ওই দুটি বাড়ি থেকে তারা গরু নিতে ব্যর্থ হয়।

    স্থানীয়রা জানান, চোর চক্রটি অত্যন্ত সুসংগঠিত। এক রাতেই একই এলাকায় এতগুলো বাড়িতে হানা দেওয়ার ঘটনায় তারা গবাদিপশু নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

    এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া জানান, চুরির বিষয়ে পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST