ঢাকাMonday , 30 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

    admin
    March 30, 2026 6:28 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের এক গ্রাহকের নামে ভুল লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেছেন ব্যাংক ম্যানেজার মনোয়ার হোসেন। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ম্যানেজারের অপসারণসহ প্রশাসনিক শাস্তির দাবিতে আজ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ ও সচেতন জনসাধারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জানা যায়, সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংক, ঘোড়াঘাট শাখা থেকে একজন সেবাগ্রহীতার নামে একটি ভুল লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং প্রকৃত ঘটনা জানতে স্থানীয় সাংবাদিকরা ব্যাংক ম্যানেজার মনোয়ার হোসেনের কাছে যান। তবে তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা না করে বরং রাগান্বিত হয়ে তাদের সাথে কুরুচিপূর্ণ ও অপেশাদার আচরণ করেন।

    মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, একজন সরকারি ব্যাংক কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি শুধু সাংবাদিকদেরই অপমান করেননি, বরং ব্যাংকের সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথেও প্রায়ই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

    বক্তারা অবিলম্বে ওই ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

    উক্ত মানববন্ধনে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ছাড়াও এলাকার সচেতন নাগরিক এবং ভুক্তভোগী সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ম্যানেজারের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST