
ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ৩৪টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মালম্বীদের সহিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত ভাবে এই নগদ অর্থ প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com