ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    admin
    March 26, 2026 12:33 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরতুর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৪টা ১০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়দের সুত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস লাল সবুজ পরিবহন দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে বানিয়ারছড়া এসে একই লেনে থাকা মোটরসাইকেল ও ট্রাককে ধাক্কা দেই। ফলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয় ও একজন গুরতুর আহত হয়। স্থানীয়রা দুর্ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে পুলিশকে খবর দেই। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরতুর আহত হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    নিহতরা হলেন- ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)। নিহত দুই মোটরসাইকেল আরোহীর ঠিকানা একই এলাকায়।

    চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ও একজন গুরতুর আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বেপরোয়া গতিতে চালালো যাত্রীবাহীবাস লাল সবুজ পরিবহনের চালাক পালাতক রয়েছে। বাস ও মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST