
সিরাজুল ইসলাম :কক্সবাজার
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট ঢালায় (সেনাক্যাম্পের দক্ষিণে) দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল থামাতে সড়কের দুই পাশে রশি বেঁধে ফাঁদ তৈরি করে ডাকাতরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ডাকাত দলের হামলায় উখিয়ার বালুখালী শিয়ালিয়া পাড়ার যুবক মাহমুদউল্লাহ রিয়াদ (৩৩) নিহত হন এবং আরও ৪ জন আহত হয়েছেন। নিহত রিয়াদের স্ত্রী ২২ দিন আগে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা রশির ফাঁদে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের উপর হামলা চালায় এবং লুটপাট শেষে পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের ধরতে অভিযান চলছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com