সিরাজুল ইসলাম: কক্সবাজার,
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি ব্রিজে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই নিষ্পাপ প্রাণটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাতামুহুরি ব্রিজের ওপর পথচারীরা নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে। প্রথমে বিষয়টি তাদের নজরে এলে তারা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন। তবে কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, সমাজে মানবিকতার সংকট ও নৈতিক অবক্ষয়ের কারণেই এ ধরনের হৃদয়বিদারক ঘটনা ঘটছে। তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


